ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সের সিন্দুক আবারো খোলা হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮
  • ৯৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক দুই মাস ২৪দিন পর আবারো খোলা হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের উপস্থিতিতে দান সিন্দুকগুলো খোলা হয়।

দান সিন্দুক থেকে টাকা খুলে বস্তায় ভরা হয়। পরে শুরু হয় টাকা গণনার কাজ। টাকা গণনা করার পর জানা যাবে, এবার কত টাকা সিন্দুকগুলোতে দান হিসেবে পাওয়া গেল। তবে সিন্দুক খুললে প্রতিবারেই কোটি টাকার উপরে পাওয়া যায়।

সর্বশেষ গত ৬ই জানুয়ারি এক কোটি ২৭ লাখ ছত্রিশ হাজার চার শত একাত্তর টাকা পাওয়া গিয়েছিল। যা ছিল এ যাবতকালের সর্বোচ্চ। এর আগে গত ২৬শে আগস্ট মসজিদের ৮টি দানসিন্দুক খুলে গণনা করে সর্বোচ্চ এক কোটি ১৫ লাখ ৫৯ হাজার টাকা পাওয়া গিয়েছিল।

কমিটির সদস্য সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু জানান, ঐতিহাসিক কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সের সিন্দুক খোলা হয়েছে। সবার প্রিয় সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদের নেতৃত্বে টাকা গণনার কাজ চলছে। এবার এক মাস আগেই সিন্দুক খোলা হয়েছে। তারপরও কোটি টাকা দান হিসেবে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

জেলা শহরের নরসুন্দা নদীর তীরে এ মসজিদটির অবস্থান। এ মসজিদে প্রতিদিন অসংখ্য মানুষ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন জিনিসপত্র দান করেন।

দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত মসজিদটিকে পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স নামকরণ করা হয়েছে। এ মসজিদের আয় দিয়ে কমপ্লেক্সের বিশাল ভবন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতে অর্থ সাহায্য করা হয়।

টাকা গণনা কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ জানান, পাগলা মসজিদের দান সিন্দুক খুলে বস্তায় টাকা ভরে গণনার জন্য নেয়া হয়। এখন গণনার কাজ চলছে। গণনা করার পর টাকার পরিমাণ জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সের সিন্দুক আবারো খোলা হয়েছে

আপডেট টাইম : ০১:০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮