ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

রোহিঙ্গা প্রত্যাবাসনে ৪৫তম সম্মেলনে সংশ্লিষ্টদের আহ্বান জানাবে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮
  • ৪৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে আগামী মে মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলনে সংশ্লিষ্টদের আহ্বান জানাবে বাংলাদেশ-এমনটি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম।

আজ বৃহস্পতিবার (২৯ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম। ওই সম্মেলনের উদ্দেশ্যেই সেমিনারটির আয়োজন হয়।

শাহরিয়ার আলম বলেন, ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি জোরালোভাবে তুলে ধরা হবে। কেবল তা-ই নয়, রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে কিছু করার জন্যও সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানানো হবে।

সম্মেলনে অংশ নিতে আসা পররাষ্ট্রমন্ত্রীদের ৪ মে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন নিয়ে যাওয়া হবে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে রোহিঙ্গা আশ্রয়ের দিক থেকে বাংলাদেশের মানবিকবোধ উপস্থাপন করা হবে।

তিনি জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য আমাদের সঙ্গে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) সমঝোতা হয়েছিল। এখন মিয়ানমারও সংস্থাটির সঙ্গে এ বিষয়ে কাজ করতে রাজি হয়েছে। সম্মেলনে বাংলাদেশের উন্নয়নও তুলে ধরা হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রোহিঙ্গা প্রত্যাবাসনে ৪৫তম সম্মেলনে সংশ্লিষ্টদের আহ্বান জানাবে বাংলাদেশ

আপডেট টাইম : ০৪:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮