ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক হিসেবে যোগ দিলেন নতুন ডিজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮
  • ৪৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, এনডিসি, পিএসসি (বুধবার) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন।

আজ বুধবার সকালে ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিছুর রহমান, বিজিবিএম, এনডিসি এর কাছ থেকে মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। এসময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এর আগে তিনি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োজিত ছিলেন। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেজর জেনারেল সাফিনুল ইসলাম ২ মার্চ ১৯৬৬ সালে জয়পুরহাট জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২৫ জুন ১৯৮৪ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন এবং ২৭ জুন ১৯৮৬ সালে ইনফ্যান্ট্রি কোরে কমিশন লাভ করেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রফেশনাল কোর্সে অংশগ্রহণ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর এর একজন গ্র্যাজুয়েট। তাছাড়া তিনি যুক্তরাষ্ট্র হতে ইনফ্যান্ট্রি অফিসার্স অ্যাডভান্স কোর্স, সৌদি আরব হতে স্টাফ কোর্স ও আরবি ভাষা কোর্স সম্পন্ন করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ (এমডিএস) ডিগ্রি অর্জন করেন।

মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম সামরিক কর্মজীবনে স্টাফ, প্রশিক্ষক ও কমান্ড পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি স্টাফ পর্যায়ে একটি ইনফ্যান্ট্রি ব্রিগেডের ব্রিগেড মেজর, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক এবং আর্মড ফোর্সেস ডিভিশন (AFD) এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রশিক্ষক হিসেবে স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স, সিলেট এর ইন্সট্রাক্টর, এনসিও’স একাডেমির সিনিয়র ইন্সট্রাক্টর এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর এর ডাইরেক্টিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কমান্ড পর্যায়ে একটি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের অধিনায়ক, একটি ব্যাটেল গ্রুপ এর কমান্ডার এবং দুইটি ইনফ্যান্ট্রি ব্রিগেডের কমান্ডারের দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পর্যবেক্ষক হিসেবে ইরাকে নিয়োজিত ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র, ইরাক, যুক্তরাজ্য, নেপাল, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক হিসেবে যোগ দিলেন নতুন ডিজি

আপডেট টাইম : ০৫:২৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮