ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে ট্রলারডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ ১

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮
  • ৪১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চামড়াবন্দরের অদূরে নাগচিনি নদীতে যাত্রীবাহী ট্রলারডুবিতে শংকর ভৌমিক (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় তুহিন নামে এক শিশু নিখোঁজ হয়।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নৌ-পুলিশ অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। শংকর ভৌমিকের বাড়ি কিশোরগঞ্জ সদরের দানাপাটুলী ইউনিয়নের গাগলাইল এলাকায়। অপরদিকে নিখোঁজ তুহিনের বাড়ি কিশোরগঞ্জ সদরের পুতিপাড়া এলাকায়।

চামড়া বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল হাই জানান, সোমবার সন্ধ্যায় জেলার ইটনা উপজেলার পাঁচকাহনিয়া থেকে ইঞ্জিনচালিত ট্রলার ২৬ জন যাত্রী নিয়ে করিমগঞ্জ উপজেলার চামড়া বন্দরে আসছিল।

বন্দরের অদূরে বালিখলা এলাকায় প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও পানিতে ডুবে নিখোঁজ হয় দুই যাত্রী।

করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর যাত্রীকে উদ্ধারে অভিযান চালাচ্ছে স্থানীয়রা।

সূত্র: জাগোনিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

কিশোরগঞ্জে ট্রলারডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ ১

আপডেট টাইম : ০৯:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮