ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

অষ্টগ্রামের উপজেলায় এমপি তৌফিকের নেতৃত্বে বিশাল মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮
  • ৪৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। আজ সোমবার (২৬ মার্চ) এ উপলক্ষে দিনব্যাপী ব্যাপক কর্মসূচীর আয়োজন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনা করা হয়। সকালে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এছাড়া সকাল সোয়া ৮টার দিকে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুদ্ধ উচ্চারণে একসঙ্গে জাতীয় সংগীত গাওয়া হয়। পরে একই স্থানে আনুষ্ঠানিক উদ্বোধন ও জাতীয় পতাকা উত্তোলন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। পরে এমপি তৌফিক প্যারেড পরিদর্শন করেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম জেমস, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সালাহউদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ইসলাম মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আফতাব উদ্দিন প্রমুখ ছাড়াও অষ্টগ্রাম রোটারী ডিগ্রি কলেজের অধ্যাপিকা ও নারীনেত্রী সৈয়দা নাসিমা আক্তার রীতা, বাংলাদেশ মৎসজীবি সমবায় সমিতির সভাপতি এ এফ মাসুক নাজিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশাল স্বাধীনতা র‌্যালিতে নেতৃত্ব দেন রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি। উপজেলা চত্বর থেকে বের হওয়া স্বাধীনতা র‌্যালিটি অষ্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

অষ্টগ্রামের উপজেলায় এমপি তৌফিকের নেতৃত্বে বিশাল মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে

আপডেট টাইম : ০৭:০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮