ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

শিশু-কিশোররা যেন জঙ্গিবাদে মাদকাসক্তে না জড়ায় আহ্বান : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮
  • ৪০০ বার

হাওর বার্তা ডেস্কঃ শিশু-কিশোররা যেন সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকাসক্তে জড়িয়ে না পড়ে সেদিকে সজাগ থাকার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসের দিন সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

এদিন সমাবেশে শেখ হাসিনার উপস্থিতিতে সারাদেশে ও বিদেশে একযোগে একই সময়ে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তোমরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। দেশকে গভীরভাবে ভালোবাসবে। আমরা যেখানে রেখে যাব তোমরা সেখান থেকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী, মন্ত্রী থেকে শুরু করে বড় বড় বিজ্ঞানী হবে। তোমাদের ভবিষ্যত যাতে সুন্দর হয় সেই কামনাই আমরা করি।

শেখ হাসিনা আরও বলেন, মনে রাখবে, আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। সেই বিজয়ী জাতির উত্তরসূরি তোমরা। তোমরাই দেশকে গড়ে তুলবে। বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে। শিক্ষকদের কথা মেনে চলবে। আর এই দেশকে গভীরভাবে ভালোবাসবে।

অভিভাবকদের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান জানিয়ে বলেন, আপনাদের শিশুরা যেন কোনোমতেই সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদকাসক্ত না হয়। তারা যেন মন দিয়ে লেখাপড়া শিখে, মানুষের মতো মানুষ হয়। সেই প্রচেষ্টা প্রত্যেককে করতে হবে।

শেখ হাসিনা বলেন, স্বাধীনতার লক্ষ্যই হচ্ছে, বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। আমাদের লক্ষ্য বাংলাদেশকে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করা।

তিনি বলেন, এরইমধ্যে আমরা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে এসেছি। কারও কাছে হাত পেতে নয়, কারও কাছে মাথা নত করে নয়, আমরা মর্যাদার সঙ্গে বিশ্বে মাথা উঁচু করে চলব।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সব মানুষ উন্নত জীবন পাবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তোলা হবে। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

শিশু-কিশোররা যেন জঙ্গিবাদে মাদকাসক্তে না জড়ায় আহ্বান : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮