হাওর বার্তা ডেস্কঃ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পদযাত্রা শুরু হয়েছে। সকালে, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় এ পদযাত্রা। এ পদযাত্রার আয়োজন করে অভিযাত্রী নামের একটি সামাজিক সংগঠন।
আজ সকাল সাড়ে ৬টায়, জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শহীদ মিনার থেকে শুরু করে পদযাত্রাটির রাজধানীর সিটি কলেজ, মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ, রায়েরবাজার বধ্যভূমি, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, দিয়াবাড়ি ঘাট, সাদুল্ল্যাপুর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে সন্ধ্যায় জাতীয় স্মৃতিসৌধে পৌঁছানোর কথা রয়েছে।
Reporter Name 























