ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

২৫ মার্চের গণহত্যা বিশ্বমানবতার ইতিহাসে একটি কালো অধ্যায় : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮
  • ৫৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ২৫ মার্চের গণহত্যা শুধু বাংলাদেশেরই নয়, বিশ্বমানবতার ইতিহাসেও একটি কালো অধ্যায়। গণহত্যা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘১৯৭১ সালের এইদিনে বাঙালির মুক্তি আন্দোলন স্তব্ধ করতে নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ঢাকাসহ সারাদেশে চালানো হয় গণহত্যা। শহীদ হন ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পুলিশ ও তৎকালীন ইপিআর সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার অগণিত মানুষ।’

তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বাংলার মাটিতে পাকিস্তানি সেনাবাহিনী যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা ছিল বিংশ শতাব্দীর নৃশংসতম গণহত্যা। ‘অপারেশন সার্চলাইট’ নামে অভিযানটি পরিচালনার মাধ্যমে তারা বাঙালি পুলিশ, ইপিআর এবং ছাত্র-জনতার প্রতিরোধকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আগেই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান, যার পথ ধরে শুরু হয় বাঙালির মুক্তিযুদ্ধ।

দীর্ঘ ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় বঙালির মহান স্বাধীনতা। রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের নৃশংস হত্যাযজ্ঞ ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের মাধ্যমে জাতি কিছুটা হলেও কলঙ্কমোচন করতে সক্ষম হয়েছে। জাতীয় গণহত্যা দিবস পালনের মধ্য দিয়ে কালরাতের গণহত্যা ও আমাদের স্বাধীনতার ইতিহাস নিয়ে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে। আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারবে স্বাধীনতার প্রকৃত ইতিহাস।

মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শ এবং চেতনাকে দৃঢ়ভাবে ধারণ করে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় অংশ নিতে তিনি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান।

খবর বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

২৫ মার্চের গণহত্যা বিশ্বমানবতার ইতিহাসে একটি কালো অধ্যায় : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৪:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮