ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বাংলাদেশে আসছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮
  • ৫৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকায় অনুষ্ঠেয় বিমসটেকের (বে অব বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক কো-অপারেশন) উচ্চপর্যায়ের একটি বৈঠকে যোগ দিতে বাংলাদেশে আসছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

আগামী ২৭ মার্চ (মঙ্গলবার) তিনি ঢাকা পৌঁছাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। পরদিন ২৮ মার্চ অনুষ্ঠিত বিমসটেকের বৈঠকে তিনি অংশ নেবেন। ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকির অংশ নেয়ার কথা রয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও ভারত ছাড়াও নেপাল, ভুটান, মায়নমার, শ্রীলঙ্কা এবং থ্যাইল্যান্ড অংশ নেবে।

জানা গেছে, এই বৈঠকে রোহিঙ্গা সমস্যার বিষয়টি প্রাধান্য পাবে। পাশাপাশি নিরাপত্তা নিয়ে বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলির পারস্পরিক যোগাযোগের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পাবে। এই এলাকার জন্য একটি অভিন্ন কৌশল তৈরির চেষ্টা হবে বিমসটেক বৈঠকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বাংলাদেশে আসছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল

আপডেট টাইম : ১১:৪৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮