ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

কিশোরগঞ্জের ভৈরব প্রেসক্লাবে জিল্লুর রহমান স্মরণসভা ও মিলাদ মাহফিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮
  • ৫১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পঞ্চম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও মিলাদ মাহফিল করেছে কিশোরগঞ্জের ভৈরব প্রেসক্লাব। ক্লাবটির সম্মানসূচক আজীবন সদস্য জিল্লুর রহমানের স্মরণে বৃহস্পতিবার রাতে ক্লাব মিলনায়তনে এ কর্মসূচীর আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মরহুম জিল্লুর রহমানের দীর্ঘ দিনের একান্ত সহচর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া।

মোঃ সায়দুল্লাহ মিয়া বলেন, জিল্লুর রহমান ধীর স্থির প্রকৃতির অহিংস রাজনীতিবিদ। দেশের রাজনীতির গুণগতমান পরিবর্তনে জিল্লুর রহমানের আদর্শের বিকল্প নেই। কারণ প্রতিহিংসাপরায়ণ রাজনীতি দেশ ও জাতির বৃহৎ কল্যাণ বয়ে আনতে পারে না। এ সময় তিনি জিল্লুর রহমানের আদর্শকে ধারণ করে তাকে বাঁচিয়ে রাখতে নতুন প্রজন্মের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সেন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি এসএম বাকী বিল্লাহ, সহ-সভাপতি আব্দুল লতিফ মাস্টার, খাদ্যশষ্য ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী সিরাজ উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর মোঃ এনামূল হক জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা মোঃ খলিলুর রহমান, ভৈরব বই মেলা পরিষদের সাবেক সভাপতি আতিক আহমেদ সৌরভ।

এ ছাড়াও স্মরণসভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ভৈরবের সাংবাদিকরা বক্তব্য রাখেন। পরে স্থানীয় এলএসডি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আলহাজ্ব হাবিবুর রহমান নিজামীর পরিচালনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনাসহ দেশের শান্তি-সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কিশোরগঞ্জের ভৈরব প্রেসক্লাবে জিল্লুর রহমান স্মরণসভা ও মিলাদ মাহফিল

আপডেট টাইম : ০৮:৩৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮