ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

সাপের সঙ্গে পাল্টাপাল্টি চুম্বনে মারা গেলেন মালয়েশিয়ার বিখ্যাত সাপুড়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮
  • ৫১২ বার

হাওর বার্তা ডেস্কঃ অবশেষে সাপের সঙ্গে পাল্টাপাল্টি চুম্বনে মারা গেলেন মালয়েশিয়ার বিখ্যাত সাপুড়ে। মালয়েশিয়ার অগ্নি নির্বাপক কর্মী আবু জারিন হুসেন। বিষধরদের সঙ্গী হিসেবেই পরিচিত তিনি। দিনযাপনও ছিল কিং কোবরাদের সাথে। মালয়েশিয়া বিখ্যাত বা কুখ্যাত বিষধর সাপের জন্য। প্রায় ২৬ প্রজাতির বিষধর সাপ পাওয়া যায় এখানে যাদের ছোবলে মৃত্যু অনিবার্য। দমকল কর্মী হিসেবে এই দেশে সাপ ধরার কাজও করতে হয়। আবুও করতেন। সাপ ধরে‚ পোষ মানিয়ে আবার ছেড়ে দিতেন বনাঞ্চলে। এ কাজ তিনি শিখেছিলেন বাবার কাছে। তিনি ছিলেন নামী সাপুড়ে। দশ বছর ধরে সাপ নিয়েই ঘর করছিলেন আবু।

ইন্টারনেটের ভাইরাল তাঁর দিনযাপনের ভিডিওগুলিও। ভিডিওগুলিতে দেখা গেছে, কোথাও তিনি কাজ করছেন, পাশে সহচরী হিসেবে কিং কোবরা,  কোথাও বা জিমে, সঙ্গী সেই কোবরা। সাপ নিয়ে এমনিই মানুষের মনে অত্যধিক ভীতি। সকলেই মনে করেন সাপ অতিরিক্ত হিংস্র ও অকারণেই আক্রমণাত্মক। সেই ধারণাকেই ভুল প্রমাণিত করে দীর্ঘদিন বাস করেছেন সাপেদের সঙ্গে।

গতবছর আন্তর্জাতিক শো ‘এশিয়া’জ গট ট্যালেন্ট ‘প্রতিযোগিতায় অংশগ্রহণও করেন আবু। মঞ্চে কোবরা নিয়ে বিপজ্জনক কার্যকলাপ দেখিয়ে হাড়হিম করা পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। প্রায় ২৬ বার জীবনঘাতী কামড় খেয়েছেন আবু। কোমা পর্যায় থেকেও আবার ফিরে এসেছেন প্রেমিকা কোবরার কাছে। তারপরেও সাপের মুখচুম্বন করেছেন তিনি। তবে এবার আর শেষ রক্ষা হল না। পোষ্য কোবরার ছোবলেই প্রাণ হারালেন স্নেক হুইস্পারার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

সাপের সঙ্গে পাল্টাপাল্টি চুম্বনে মারা গেলেন মালয়েশিয়ার বিখ্যাত সাপুড়ে

আপডেট টাইম : ১০:৩১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮