ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বাংলাদেশের বিজিবির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাফিনুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮
  • ৪১২ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনীর এই কর্মকর্তা ১৯৬৬ সালের ২ মার্চ জয়পুরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ২৫ জুন ১৯৮৪ সালে যোগদান করেন এবং ২৭ জুন ১৯৮৬ সালে কর্পস অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন। তিনি দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রফেশনাল কোর্সে অংশগ্রহণ করেছেন।

তিনি স্টাফ কলেজ, মিরপুর, বাংলাদেশের ডিফেন্স সার্ভিস কমান্ডের ওপর স্নাতক ও জাতীয় বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেছেন। এর আগে গত ৭ মার্চ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বাংলাদেশের বিজিবির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাফিনুল

আপডেট টাইম : ১০:২৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮