হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার সকাল সাতটায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জনপ্রনিধি, জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সংরক্ষিত নারী আসনের এমপি দিলারা বেগম আসমা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কিশোরগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে জাতিরজনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আসাদ উল্লাহ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে মোনাজাতের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আতার শান্তি কামনা করা হয়।
Reporter Name 























