ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮
  • ৩৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের মরদেহে শ্রদ্ধা জানাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির মরদেহ দেশে আনার পর বিকেলে সেখানেই তাদের জানাজা অনুষ্ঠিত হবে।

নিহতদের স্বজনদের আর্মি স্টেডিয়ামে থাকার জন্য সেনাবাহিনীর সংশ্লিষ্ট শাখা থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া জানাজায় দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এর আগে দুর্ঘটনার আটদিন পর আজ (সোমবার) সকালে নিহত ২৩ বাংলাদেশির মরদেহ দূতাবাসের কাছে হস্তান্তর করে নেপাল। পরে নেপালে বাংলাদেশ দূতাবাসে তাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক (মিডিয়া) নূর ইসলাম হাওর বার্তাকে বলেন, নিহতদের মরদেহ বিকেল ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর আর্মি স্টেডিয়ামে নেয়া হবে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শ্রদ্ধা জানাবেন।

তিনি আরও জানান, আর্মি স্টেডিয়ামে নিহতদের প্রথম জানাজা (দেশে) অনুষ্ঠিত হবে। জানাজায় সর্ব সাধারণরা অংশ নিতে পারবেন। এরপর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৩ বাংলাদেশির মরদেহ শনাক্ত করা হয়েছে। তারা হলেন-আঁখি মনি, বেগম নুরুন্নাহার, শারমিন আক্তার, নাজিয়া আফরিন, এফএইচ প্রিয়ক, উম্মে সালমা, বিলকিস আরা, আখতারা বেগম, মোঃ রকিবুল হাসান, মোঃ হাসান ইমাম, মিনহাজ বিন নাসির, তামারা প্রিয়ন্ময়ী, মোঃ মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহারা তানভীন শশী রেজা, অনিরুদ্ধ জামান, রফিক উজ জামান, পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশিদ, খাজা সাইফুল্লাহ, ফয়সাল, সানজিদা ও নুরুজ্জামান।

এছাড়া আরও তিন বাংলাদেশির মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। তারা হলেন-নজরুল ইসলাম, পিয়াস রয় ও আলিফুজ্জামান। ডিএনএ টেস্টের পর তাদের মরদেহ শনাক্ত করা সম্ভব হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ (সোমবার) ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-২১১ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পতিত হয়। ৬৭ যাত্রী ও চার ক্রুসহ দুপুর ২টা ২০ মিনিটে বিমানটি বিমানবন্দরের পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। এতে ৫১ যাত্রীর প্রাণহানি ঘটে। বাকিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতলে ভর্তি করা হয়।

বিমানটিতে মোট ৬৭ যাত্রীর মধ্যে বাংলাদেশি ৩২ জন, নেপালি ৩৩ জন, একজন মালদ্বীপের ও একজন চীনের নাগরিক ছিলেন। তাদের মধ্যে পুরুষ যাত্রীর সংখ্যা ছিল ৩৭, নারী ২৮ ও দু’জন শিশু ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:৩২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮