ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মৌমাছিদের গল্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮
  • ৭৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার মৌমাছিরা অন্য পথ ভাবল। তারা নিজেরা আলোচনা করে ঠিক করল, এতবার অনুরোধ করেও যখন ফল হলো না, তখন অন্য রাস্তা ধরতে হবে। ঠিক হলো, যখন বাতাসের দেবতা গোসল করার জন্য নদীতে আসবে তখন ওকে আক্রমণ করা হবে। আগেই মৌমাছিরা একটা গাছে চড়ে বসে ছিল। বাতাসের দেবতা আসতেই ওরা আক্রমণ করল। মৌমাছিদের হুলের খোঁচা খেয়ে বাতাসের দেবতা ছুটল দেবতাদের রাজার কাছে এটা যখনকার গল্প, তখন নাকি মৌমাছিদের পাখা ছিল না। পরে নানারকম ঘটনা আর দুর্ঘটনা ঘটার পর মৌমাছিরা পাখা পেয়েছিল। যা হোক, আমরা গল্প শুরু করি।

সেটা এ রকমই একটা সময় ছিল। এখন কোন ঋতু চলছে বলতে পার? ঠিক বলেছ, বসন্ত ঋতু। বসন্তকে বলে ঋতুর রাজা। শীত চলে গিয়ে বসন্ত এলেই গাছে নতুন পাতা, সুন্দর সব ফুল দেখা দেয়। কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল, সোনালু, কাঠগোলাপ, কনকচাঁপা, দোলনচাঁপা, বেলি এ রকম কত ফুলই না ফোটে। কোকিলের ডাকে তখন মনটা ভরে যায়।
মনে আছে তো, আমাদের গল্পে তখনকার মৌমাছিদের পাখা ছিল না। পাখা ছাড়া মৌমাছিদের অনেক কষ্ট। মৌচাক ছেড়ে অনেক দূরে যেতে পারে না, অনেক কষ্ট করে বেয়ে-বেয়ে গাছে চড়তে হয়। গাছে চড়তে গিয়ে অনেক সময় পা হড়কে গিয়ে একবারে ধপাস করে নিচে পাড়ে যায় অনেক মৌমাছি। আবার অনেক কষ্ট করে কোনো গাছে চড়ে কোনোমতে একটা ফুলে শুঁড় বসানোর পর বোঝা যায়, আগেই কেউ মধু নিয়ে গেছে।

এখানেই বিপদ শেষ নয়। গাছে লুকিয়ে থাকে অনেক রকম পতঙ্গ আর সরীসৃপ। যারা গপাগপ মৌমাছি ধরে আর খায়। এদের ফাঁদে পড়ে অনেক মৌমাছি প্রাণ হারায়। এছাড়া বসন্তকালে দমকা বাতাসে গাছ থেকে পড়ে যাওয়া তো সাধারণ ঘটনা। যত বিপদই হোক, তাই বলে তো মধু সংগ্রহ করা বন্ধ করা যায় না। মৌমাছিরা বুঝতে পারল, তাদের পাখা দরকার। তাহলেই এসব বিপদ কমে আসবে। ওরা সবাই বাতাসের দেবতাকে গিয়ে বলল, আমাদের এসব বিপদ থেকে বাঁচান, আমাদের পাখা দিন।

বাতাসের দেবতা বলল, আমি তো এখন খুব ব্যস্ত। তোমরা পরে এসো। বাতাসের দেবতা তখন কিন্তু মোটেই ব্যস্ত ছিল না। সে একটা কাঠি দিয়ে কান চুলকাচ্ছিল। ভরপেট খেয়ে তার মতলব ছিল লম্বা একটা ঘুম দেবে। মৌমাছিদের বিদায় করে সে তা-ই করল। এরপর ঘুম থেকে উঠে বিকেলের দিকে নদীতে গোসল করতে গেল। গোসল করা শেষ হওয়ার আগেই সে মৌমাছিদের ব্যাপারটা ভুলেই গেল। এদিকে মৌমাছিরা পরপর সাত দিন ধরে বাতাসের দেবতাকে তাগাদা দিয়েই গেল। কিন্তু প্রতিদিনই বিফল হয়ে ফিরে এলো। প্রতিবার বাতাসের দেবতা অনেক ব্যস্ততা, অনেক বাহানা দেখিয়ে মৌমাছিদের ফিরিয়ে দিল।

এবার মৌমাছিরা অন্য পথ ভাবল। তারা নিজেরা আলোচনা করে ঠিক করল, এতবার অনুরোধ করেও যখন ফল হলো না, তখন অন্য রাস্তা ধরতে হবে। ঠিক হলো, যখন বাতাসের দেবতা গোসল করার জন্য নদীতে আসবে তখন ওকে আক্রমণ করা হবে। আগেই মৌমাছিরা একটা গাছে চড়ে বসে ছিল। বাতাসের দেবতা আসতেই ওরা আক্রমণ করল। মৌমাছিদের হুলের খোঁচা খেয়ে বাতাসের দেবতা ছুটল দেবতাদের রাজার কাছে। মৌমাছিদের অভিযোগ শুনে দেবতাদের রাজা উল্টো বাতাসের দেবতাকে ধমক দিলেন। বললেন, মৌমাছিদের অভিযোগ আর চাহিদা সঠিক। ওদের পাখা দেওয়ার দায়িত্বও তোমার। তুমি দায়িত্বে অবহেলা করেছ। তোমাকে শাস্তি পেতে হবে।
তখন অনেক কাকুতিমিনতি করে বাতাসের দেবতা ক্ষমা চেয়ে নিল দেবতাদের রাজার কাছে। তারপর সে মৌমাছিদের পাখা তৈরি করে দিল। সেই থেকে মৌমাছিরা উড়ে উড়ে ফুলের মধু সংগ্রহ করে নিরাপদে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মৌমাছিদের গল্প

আপডেট টাইম : ০৩:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮