ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

খালেদা জিয়ার জামিন স্থগিত আবেদন সুপ্রীম কোর্টের কার্যতালিকায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮
  • ৫২২ বার

হাওর বার্তা ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে করা পৃথক দুটি আবেদন সুপ্রীম কোর্টের কার্যতালিকায় রয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের একটি বেঞ্চ আবেদন দুইটির ওপর আগামীকাল রবিবার শুনানি করবেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আবেদন দুইটি করেছেন।

গত ৮ই ফেব্রুয়ারি এই মামলায় বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান আদালত। পরে ১২ই মার্চ আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে বেগম খালেদা জিয়ার বয়স, সামাজিক অবস্থাসহ চার কারণে তাকে চার মাসের অন্তর্বতীকালীন জামিন দেন হাইকোর্ট। পরের দিন জামিন স্থগিত চেয়ে আবেদন করেন দুদক ও রাষ্ট্রপক্ষ।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত আবেদন দুটি পরের দিন শুনানির জন্য রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। আপিল বিভাগ হাইকোর্টের দেয়া আদেশ ১৮ই মার্চ পর্যন্ত স্থগিত করেন। ওই সময়ের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিলের আবেদন (লিভ টু আপিল) করার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

খালেদা জিয়ার জামিন স্থগিত আবেদন সুপ্রীম কোর্টের কার্যতালিকায়

আপডেট টাইম : ০৫:২২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮