ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দ্বিতীয় মেয়াদে পুননির্বাচিত হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮
  • ৪৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ চীনের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে পুননির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতা শি জিনপিং। বেইজিংয়ের গ্রেট হলে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক এই অধিবেশনে দুই হাজার ৯৭০ ভোটের সবগুলোই পেয়েছেন শি জিনপিং।

শি জিনপিং দ্বিতীয় মেয়াদে যে নির্বাচিত হবেন এ ব্যাপারে কোনো সন্দেহই ছিল না। এর কারণক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরাই পার্লামেন্টে নেতৃত্বে রয়েছে।

গত রোববার পার্লামেন্টে প্রেসিডেন্টের মেয়াদ সীমা তুলে দিতে সংবিধান সংশোধনের পক্ষে অনুমোদন দেওয়া হয়। এর ফলে দেশটিতে অনির্দিষ্টকালের জন্য প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকতে পারবেন জিনপিং।

ভাইস প্রেসিডেন্ট হিসেবে চীনের সাবেক দুর্নীতিবিরোধী সংস্থার প্রধান ওয়াং কিশানকে নির্বাচিত করা হয়েছে। তিনি শি জিনপিংয়ের ডান হাত হিসেবে পরিচিত এবং জিনপিংয়ের অত্যন্ত আস্থাভাজন। ওয়াং কিশানক মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক হুমকি মোকাবেলায় ভূমিকা রাখতে পারেন।

পার্লামেন্টে দুই হাজার ৯৭০ ভোটের সবগুলোই জিনপিংয়ের পক্ষে পড়ার পর সদস্যরা দাঁড়িয়ে তাঁকে অভিনন্দন জানান। তবে মাত্র একজন সংসদ সদস্য ভাইস প্রেসিডেন্ট ওয়াংয়ের বিপক্ষে ভোট দিয়েছেন। ওয়াংও দুই হাজার ৯৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এর আগে ২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট জিনপিং দুই হাজার ৯৫২ ভোট পান। ওই সময় একজন তার বিপক্ষে ও অন্য তিনজন পার্লামেন্টে অনুপস্থিত ছিলেন। ৯৯ দশমিক ৮৬ শতাংশ ভোটই পড়ে জিনপিংয়ের পক্ষে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দ্বিতীয় মেয়াদে পুননির্বাচিত হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

আপডেট টাইম : ০৪:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮