ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

নেপালে ইউএস-বাংলার১ বিমান দুর্ঘটনায় নিহতদের লাশ শনাক্ত শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ শনাক্ত করার কাজ শুরু হয়েছে। আজ শনিবার সকালে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটির টিচিং হাসপাতালে এ পক্রিয়া শুরু হয়। লাশ শনাক্ত করার কাজে নেতৃত্ব দিচ্ছেন ত্রিভুবন ইউনিভার্সিটির ফরেনসিক বিভাগের প্রধান ডা. প্রমোদ শ্রেষ্ঠা।

বাংলাদেশ দূতাবাস ও ইউএস-বাংলার কর্মকর্তারা শনাক্ত করার কাজটি তদারকি করছেন। নিহত ব্যক্তিদের আত্মীয়-স্বজনরাও সেখানে উপস্থিত আছেন।

গতকাল শুক্রবার সব লাশের ময়নাতদন্ত শেষ হওয়ার পর আজ থেকে শনাক্ত শুরু হল। তবে যেসব লাশ শনাক্ত করা সম্ভব হবে না, সেগুলোর ডিএনএ প্রোফাইলিং করা হবে।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে আগুনে পুড়ে নিহতদের লাশ শনাক্তে সিআইডির দুই সদস্য এখন নেপালে অবস্থান করছেন। সেখান থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছে সেই নমুনার সঙ্গে স্বজনদের নমুনা মিলিয়ে ডিএনএ প্রোফাইলিং তৈরি করা হবে।

কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় যেসব বাংলাদেশিকে শনাক্ত করা সম্ভব হবে, তাদের লাশ আগামী মঙ্গলবার আনা হবে।

উল্লেখ্য, গত সোমবার নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়। তখন সেটিতে আগুনও ধরে যায়। বিমানের ৭১ আরোহীর মধ্যে ৫১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমানের পাইলট, কো-পাইলট ও দু’জন ক্রুসহ বাংলাদেশের ২৬ জন, নেপালের ২৪ ও চীনের ১ জন রয়েছেন। আহতদের মধ্যে বাংলাদেশি ১০ জন, নেপালের ৯ ও মালদ্বীপের ১ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নেপালে ইউএস-বাংলার১ বিমান দুর্ঘটনায় নিহতদের লাশ শনাক্ত শুরু

আপডেট টাইম : ০১:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮