ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আজ জাতির পিতার এই জন্মদিনেই সুখবর পেল বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮
  • ৪৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ জাতির পিতার এই জন্মদিনেই সুখবর পেল বাংলাদেশ। বাংলাদেশকে উন্নয়নশীয় দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। বাংলাদেশের অবস্থান স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় স্থান পেল।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত শিশু সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এর আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী জাতীয় শিশু দিবসেরও উদ্বোধন করেন সেখানে।

এর আগে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন। এসময় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ সময় গতকাল শুক্রবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিপিডি) এক বৈঠকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। জানানো হয়, বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের সব সূচক অর্জন করেছে। পরে বাংলাদেশের উত্তরণ ঘোষণার চিঠি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের কাছে দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আজ জাতির পিতার এই জন্মদিনেই সুখবর পেল বাংলাদেশ

আপডেট টাইম : ১২:৪৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮