ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আগামীকাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮
  • ৪৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সকালে জাতির জনকের পৈত্রিক নিবাস টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানাবেন।

এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানাবে। শেখ হাসনিা সেখানে ফাতেহা পাঠ করবেন ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নির্মম হত্যাকান্ডের শিকার অন্য শহীদদের রুহের মাগফেরাত কামনা করবেন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের সিনিয়র নেতাদের নিয়ে পুনরায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ ছেলে শেখ রাসেলের নামে একটি স্মারক ডাক টিকেট প্রকাশ এবং ‘আমাদের ছোট রাসেল সোনা’ নামে শিশুদের একটি বইয়ের মোড়ক উন্মোচন করবেন।

শেখ হাসিনা শিশু সমাবেশে, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন এবং দুস্থদের মাঝে সেলাইয়ের মেসিন বিতরণ করবেন। প্রধানমন্ত্রী একটি বইমেলার উদ্বোধন করবেন এবং ‘আমার ভাবনায় ৭ই মার্চ’ শীর্ষক শিশুদের চিত্র প্রদর্শনী পরিদর্শন করবেন। বিকেলে তার ঢাকা ফেরার কথা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আগামীকাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮