ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বিমানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮
  • ৪৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হওয়ার পর নেপাল ঘুরে আসা বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন মন্ত্রী।

মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মফিজুল ইসলাম পাটওয়ারীর বরাত দিয়ে একটি সূত্র এ তথ্য জানিয়েছে। মন্ত্রী বুধবার রাতেই দেশে ফিরেছেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফিরে সচিবালয়ে বিমান দুর্ঘটনার বিষয়ে সাংবাদিকদের তিনি ব্রিফ করবেন বলেও জানা গেছে।

গত সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে চার ক্রু ও ৬৭ আরোহী নিয়ে বাংলাদেশি ইউএস-বাংলার বিএস-২২১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এতে অর্ধশত যাত্রীর প্রাণহানি ঘটে। ঘটনাস্থলে মারা যান ৩২ জন। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১ যাত্রী। উড়োজাহাজের যাত্রীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি, একজন মালদ্বীপ ও একজন চীনের নাগরিক ছিলেন। এ ছাড়া দুই শিশু ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বিমানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৫০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮