হাওর বার্তা ডেস্কঃ সরকারের সচিব পর্যায়ে ব্যাপক রদবদল হয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের সচিব পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে।
পানি সম্পদ সচিব ড. জাফর আহমেদ কে স্থানীয় সরকার সচিব করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ কবির বিন আনোয়ারকে করা হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব। স্থানীয় সরকার সচিব আব্দুল মালেককে নেওয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়ে। আর তথ্য সচিবকে নেওয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ে।
জানা গেছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহিম হোসেন খান এলপিআরে যাচ্ছেন। নির্বাচনের এই বছরে এর আগেও প্রশাসনের গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। নতুন করে এই রদবদল নির্বাচনকে সমানে রেখেই সরকারের মাঠ তৈরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।
Reporter Name 























