ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ভোক্তা অধিকার আইন যথাযথ প্রয়োগে আহ্বান জানিয়েছেন : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮
  • ৩১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ভোক্তা সাধারণের অধিকার রক্ষায় বিদ্যমান ভোক্তা অধিকার আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক বাণীতে তিনি আহ্বান জানিয়েছেন। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আজ (১৫ মার্চ) এ দিবসটি পালিত হচ্ছে।

১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ভোক্তা সাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, ভোক্তা অধিকার একটি সার্বজনীন অধিকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকল নাগরিকের জন্য সমভাবে প্রযোজ্য সার্বজনীন এ অধিকার প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোক্তা অধিকার নিশ্চিত করতে সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ প্রণয়ন করেছে। জনবান্ধব এ আইনের যথাযথ বাস্তবায়নে জনপ্রতিনিধি, প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

তিনি বলেন, দেশের ১৬ কোটি জনগণের সবাই ভোক্তা। পণ্য ক্রয়-বিক্রয় ও সেবা প্রদানে যে কোনো অনিয়ম মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলে। তাই দেশের আপামর জনসাধারণের অধিকার রক্ষায় বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অধিকতর গুরুত্ব দিতে হবে। পণ্য ও সেবার মান নিশ্চিতকরণে এ অধিদফতর আগামীতে আরও বেশি তৎপর হবে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে এটাই সকলের প্রত্যাশা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ভোক্তা অধিকার আইন যথাযথ প্রয়োগে আহ্বান জানিয়েছেন : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১২:৩৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮