হাওর বার্তা ডেস্কঃ নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তে হতাহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে একদিনের ‘শোক দিবস’ ঘোষণা করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া শুক্রবার মসজিদ মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা সভার অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোহবান গোলাপ এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সোমবার ইউএস-বাংলার একটি উড়োজাহাজ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এতে চার ক্রুসহ ৭১ জন আরোহী ছিলেন। এরমধ্যে কমপক্ষে ৫০ জন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১ জন।
Reporter Name 























