ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কিশোরগঞ্জের তাড়াইলে মৃত্যুর ২১ দিন পর কবর থেকে এক বৃদ্ধের লাশ উত্তোলন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮
  • ৬৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আদালতের নির্দেশে তাড়াইলে মৃত্যুর ২১ দিন পর কবর থেকে এক বৃদ্ধের লাশ উত্তোলন করা হয়েছে। কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এর উপস্থিতিতে আজ মঙ্গলবার দুপুরে তাড়াইল উপজেলার দিগদাইড় গ্রামের কবরস্তান থেকে হালান মিয়া (৭০) এর লাশ উত্তোলন করা হয়। হালান মিয়া উপজেলার দিগদাইড় মোল্লাপাড়ার আফছর সরকারের ছেলে।

সংশ্লিষ্টরা জানান, গত ২০শে ফেব্রুয়ারি হালান মিয়া মারা যান। পরিবারের অভিযোগ, তাকে প্রতিপক্ষের লোকজন বাড়িতে আটকে রেখে মারপিটে হত্যা করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা হলে বিচারক লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ জানান, আদালতের নির্দেশ মোতাবেক লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জের তাড়াইলে মৃত্যুর ২১ দিন পর কবর থেকে এক বৃদ্ধের লাশ উত্তোলন

আপডেট টাইম : ০২:৫৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮