ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বিধ্বস্ত বাংলা উড়োজাহাজটির পাইলট আবিদ সুলতান মারা গেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮
  • ৫০০ বার

হাওর বার্তা ডেস্কঃ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) বিধ্বস্ত ইউএস-বাংলা উড়োজাহাজটির পাইলট আবিদ সুলতান মারা গেছেন।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর বারিধারায় ইউএস-বাংলার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আবিদের মৃত্যুর খবর জানান এয়ারলাইন্সটির জনসংযোগ শাখার মহা-ব্যবস্থাপক কামরুল ইসলাম।

আবিদ সুলতান বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন। সেখান থেকে অবসরগ্রহণের পর বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সে পাইলট হিসেবে যোগদান করেন তিনি।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র আবিদ বাংলাদেশ বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। বিমান বাহিনীতে মিগ-২১ চালানোর অভিজ্ঞতা ছিল তার।

উল্লেখ্য, সোমবার দুপুরে ঢাকা থেকে যাত্রা করা ইউএস-বাংলার ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফটটি ত্রিভুবন বিমানবন্দরে নামার সময় পাইলট নিয়ন্ত্রণ হারালে তা রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলেই ৪০ জন নিহত হন। পৃথক দুই হাসপতালে ৯ জন মারা যান।

বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির যাত্রীদের মধ্যে বাংলাদেশের ৩২ জন, নেপালের ৩৩ জন, চীনের একজন  ও মালদ্বীপের একজন যাত্রী ছিলেন বলে এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিধ্বস্ত বাংলা উড়োজাহাজটির পাইলট আবিদ সুলতান মারা গেছেন

আপডেট টাইম : ০১:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮