ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮
  • ৩৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় বেলা ১১টার পর (বাংলাদেশ সময় সকাল ৯টায়) সিঙ্গাপুরের প্রেসিডেন্টের কার্যালয় ইস্তানায় এ সাক্ষাৎ হয়।

এরআগে বেলা ১১টায় প্রধানমন্ত্রী ইস্তানায় পৌঁছালে তাকে গার্ড অব অনার দেয় সিঙ্গাপুর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়৷ এরপর ইস্তানার ওয়েস্ট ড্রয়িং রুমে দুই নেতার সাক্ষাতে বসেন। এখানে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে বলে জানা গেছে।  সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রোববার দুপুরে দেশটিতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হালিমা ইয়াকুবের সঙ্গে ইস্তানায় সৌজন্য সাক্ষাতের পর শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। ইস্তানায় অনুষ্ঠিত এ বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদারের লক্ষ্যে স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। পরে তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দেয়া এক মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট টাইম : ১২:১৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮