ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বাংলাদেশ ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বৈঠকে মিলিত হবেন আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন। সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন, আজ সোমবারের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও রোহিঙ্গা সংকটের মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। কর্মকর্তারা বলেন, সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সরকারি বাসভবন কাম কার্যালয় ইস্তানায় অনুষ্ঠিতব্য এ বৈঠক একঘণ্টা স্থায়ী হবে। বৈঠকের আগে প্রধানমন্ত্রী একই স্থানে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

কর্মকর্তারা জানান, ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক আলোচনা শেষ হবে বলে আশা করা হচ্ছে। দুই প্রধানমন্ত্রী সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও সিঙ্গাপুরের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ (আইই)’র মধ্যে বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক রয়েছে দুই দেশের মধ্যে সই হতে যাওয়া স্মারকের মধ্যে।

এ ছাড়া, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সঙ্গে সিঙ্গাপুরের ব্যবসায়িক সংগঠন সিঙ্গাপুর ম্যান্যুফ্যাকচারিং ফেডারেশনের পৃথক দু’টি চুক্তি ও সমঝোতা স্মারকও সই হবে। এর বাইরেও রয়েছে পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক, এয়ার সার্ভিস ম্যানেজমেন্ট সংক্রান্ত কনফিডেন্সিয়াল সমঝোতা স্মারক, ডিজিটাল লিডারশিপ, ডিজিটাল ইনোভেশন ও ডিজিটাল সরকারে রূপান্তর সংক্রান্ত সমঝোতা স্মারক। মঙ্গলবার (১৩ মার্চ) সকালে প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের বিশ্ব ঐতিহ্য স্থান বোটানিক্যাল গার্ডেনে যাবেন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে একটি অর্কিডের নামকরণ করা হবে। পরে তিনি সাংগ্রিলা হোটেলে বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরামের গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। আজ সোমবার শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দেওয়া এক মধ্যাহ্নভোজে অংশ নেবেন। আগামী বুধবার (১৪ মার্চ) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। এর আগে, সোমবার (১২ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সকাল সাড়ে ৮টায় ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিঙ্গাপুরের স্থানীয় সময় রবিবার দুপুর আড়াইটার দিকে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি। এ সময় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির পরিবেশ, পানিসম্পদ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে সিনিয়র মন্ত্রী ড. অ্যামি খর এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বাংলাদেশ ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বৈঠকে মিলিত হবেন আজ

আপডেট টাইম : ১০:১৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮