ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মুদি ও প্রসাধনসামগ্রীর দোকানকে করের আওতায় আনার পরিকল্পনা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

‘বালিঘর’-এর সংগীত পরিচালনার দায়িত্ব পেল যে ব্যান্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের চলচ্চিত্রের গুণগত মান বাড়ানো ও দর্শকদের হলমুখি করতে সুস্থধারার বিনোদনধর্মী চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনের কাজে নিবেদিত বেঙ্গল ক্রিয়েশন্স।

এবার তারা বাংলাদেশ–ভারত যৌথ প্রযোজনায় নির্মাণ করতে যাচ্ছে চলচ্চিত্র ’বালিঘর’। বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশন্স–এর সঙ্গে এ কাজে হাত মেলাবে ভারতের নাথিং বিয়ন্ড সিনেমা। এটা জানা খবর হলেও নতুন খবর হচ্ছে এ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন চিরকুট ব্যান্ড।  তাদের সঙ্গে থাকছেন উপমহাদেশের পারকাশন লেজেন্ড বিক্রম ঘোষ। চিরকুট ব্যান্ড জানায় চলচ্চিত্রের গানগুলোর কথা ও সুর করছেন তারা।

বন্ধুত্ব আর মানবিক সম্পর্কের দারুণ এক গল্প নিয়ে ‘বালিঘর’। ছবিতে উপমহাদেশের পারকাশন লেজেন্ড বিক্রম ঘোষ-এর সাথে আমরা মিউজিক ডিরেক্টর হিসেবে কোলাবোরেট করব। সৌভাগ্য এবং একইসাথে অনেক বড় দায়িত্ব। দেখা যাক কতটুকু কী করতে পারি। বলছিলেন চিরকুট ব্যান্ড এর শিল্পী শারমিন সুলতানা সুমী।

সুমী আরো বলেন, অরিন্দমদা তার নতুন ছবি ‘বালিঘর’-এর স্ক্রিপ্ট তুলে দিয়েছেন আমাদের হাতে। সম্প্রতি নিজেই টানা আড়াই ঘণ্টা পড়ে শুনিয়েছেন তার স্ক্রিপ্ট। মন্ত্রমুগ্ধের মত আমরা সবাই শুনছিলাম তার ছবির প্রতিটি শব্দ, দৃশ্য।

পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য রচিত ‘ঢেউ আসে ঢেউ যায়’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটির চিত্রনাট্য। এতে নায়ক হিসেবে থাকছেন আরিফিন শুভ। সঙ্গে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও নওশাবা। এছাড়াও কলকাতার তারকাদেরও দেখা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মুদি ও প্রসাধনসামগ্রীর দোকানকে করের আওতায় আনার পরিকল্পনা

‘বালিঘর’-এর সংগীত পরিচালনার দায়িত্ব পেল যে ব্যান্ড

আপডেট টাইম : ০১:১৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮