ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

খালেদা জিয়ার কারাগারে থাকার কারণ জানালেন আইনমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮
  • ৫৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আইনজীবীর ভুলের কারণে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগারে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার দুপুরে ন্যাশনাল জাস্টিস কো-অর্ডিনেশন কমিটি-এনজেসিসি’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আইনজীবীদের ভুলের কারণে খালেদা জিয়া আজ জেলে। তার আইনজীবীরা আইনি প্রক্রিয়ায় না লড়ে বরং সরকারকে দোষারোপ করে যাচ্ছেন।

তিনি বলেন, বিচার বিভাগ নিজস্ব আইন-কানুন ও গতিতে চলে। এখানে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। বিচার বিভাগের নির্দিষ্ট আইনের মাধ্যমেই খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া অন্যান্য মামলাগুলোও পরিচালিত হবে।

বিএনপি প্রধানের জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, নিম্ন আদালতের নথিপত্র (এলসিআর) দেখার ক্ষমতা আদালতের আছে। এখানে আইনের কোনো ব্যতয় ঘটেনি।

অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, যে হারে মামলা বাড়ছে সে তুলনায় বিচারকের সংখ্যা অনেক কম থাকায় জট কমছে না। এজন্য সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ের অভাবকে দায়ি করেন তিনি। খুনের মতো গুরুতর অপরাধ ছাড়া অন্য মামলাগুলো বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সম্পন্ন করতে জনগণকে উৎসাহিত করার ওপর জোর দেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জাকির হোসেন জানান, ২০১৭ সালের তথ্য অনুযায়ী দেশে ৩৩ লাখের বেশি মামলা রয়েছে। যার মধ্যে ১৩ লাখ নিষ্পত্তি হলেও ঝুলে আছে ১৭ লাখের বেশি মামলা। অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানান, বিভিন্ন কারাগারে বন্দী আছে ৭৯ হাজার তিনশ ১৫ জন আসামি। এদের মধ্যে দন্ডপ্রাপ্ত আসামির সংখ্যা বিশ শতাংশের কম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

খালেদা জিয়ার কারাগারে থাকার কারণ জানালেন আইনমন্ত্রী

আপডেট টাইম : ০৪:২১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮