ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী সহজ ম্যাচ কঠিন করে অবিশ্বাস্য জয়ে সেমিতে বাংলাদেশ কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, বিশ্বাসের অনন্য নজির

আগামী তিন মার্চ কনস্টেবল নিয়োগে কোন টাকা বা ঘুষ লাগবে না : কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি)

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪১১ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ৩ মার্চ জেলা পুলিশ লাইন্স থেকে যে সকল কনস্টেবল নিয়োগ করা হবে তাদেরকে কোন টাকা বা ঘুষ প্রদান করতে হবে না বলে জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন খান।

আজ শুক্রবার এসপি কিশোরগঞ্জ নামে ফেসবুক আইডি থেকে এ বিষয়ে একটি বার্তা প্রকাশ করা হয়। এতে নিয়োগের জন্য কাউকে কোন ধরণের ঘুষ প্রদান না করার জন্য সতর্ক করা হয়।

বার্তায় লেখা হয় “প্রতারক ও দালাল চক্রের প্রতারণা হতে সাবধান। আগামী ইং ০৩/০৩/২০১৮ তারিখে পুলিশ লাইন্স, কিশোরগঞ্জ মাঠে অত্র জেলার যোগ্য প্রার্থীদেরকে বাছাইয়ের মাধ্যমে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য প্রার্থীরাই নিয়োগ পাবে। বিজ্ঞপ্তির শর্তানুসারে সব কিছু সঠিক থাকলে বিনা টাকায় স্বচ্ছতার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীরাই নিয়োগ পাবে।

এই নিয়োগকে কেন্দ্র করে একটি প্রতারক ও দালালচক্র টাকার বিনিময়ে চাকুরী দেওয়ার নাম করে সাধারণ দরিদ্র প্রার্থী এবং তাদের অভিভাবকের নিকট থেকে অর্থ আদায় করার পাঁয়তারা করছে। উক্ত নিয়োগের ক্ষেত্রে সরকার নির্ধারিত (১০০/-) ট্রেজারী চালানের অতিরিক্ত কোন টাকা কাউকে দেয়ার প্রয়োজন নেই। কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে কেউ যেন টাকা কিংবা প্রতিশ্রুতির বিনিময়ে চাকুরী পাওয়ার নামে প্রতারিত না হন সেই লক্ষ্যে জনাব মোঃ আনোয়ার হোসেন খান, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, কিশোরগঞ্জ মহোদয় প্রার্থী এবং তাদের অভিভাবকদের অনুরোধ জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস

আগামী তিন মার্চ কনস্টেবল নিয়োগে কোন টাকা বা ঘুষ লাগবে না : কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি)

আপডেট টাইম : ০২:৪৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮