ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মিয়ানমারের মানবাধিকার নিয়ে উদ্বিগ্ন ইইউ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের সদস্যরা বলেছেন, সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে নিধনযজ্ঞ চালানো ও তাদের মানবাধিকার লঙ্ঘনের জন্য মিয়ানমারের সঙ্গে ইইউর সম্পর্ক পুনর্মূলায়ন জরুরি হয়ে পড়েছে।

তারা বলেছেন, ইইউকে অবশ্যই মিয়ানমারের সঙ্গে সম্পর্কের বিষয়টি বিবেচনা করতে হবে এবং নতুন নীতি গ্রহণ করতে হবে। সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া ইউরোপিয়ান পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক সাব-কমিটির (ডিওআরআই) প্রতিনিধি দলের সদস্যরা এ কথা বলেছেন।

ডিওআরআইর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইইউ খুবই উদ্বিগ্ন। গেল সপ্তাহে বাংলাদেশ সফরকালে এটা স্পষ্ট হয়েছে যে, মিয়ানমারের বিভিন্ন এলাকায় মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে।

প্রতিনিধি দলের প্রধান পিয়ের অ্যান্টোনিও প্যানজেরি বলেন, এর ফলে বিভিন্ন জাতি-গোষ্ঠীর মানুষ খুবই ক্ষতিগ্রস্ত। বাংলাদেশ সফরকালে ইইউ পার্লামেন্টের প্রতিনিধি দলের সদস্যরা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মিয়ানমারের মানবাধিকার নিয়ে উদ্বিগ্ন ইইউ

আপডেট টাইম : ০৩:৫৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮