ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

পুলিশের আইজিকে যুবলীগ চেয়ারম্যানের চিঠি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
  • ৪০৮ বার

যুবলীগের কোনো নেতাকর্মী আইনশৃঙ্খলা বিরোধী কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও স্বরাষ্ট্র সচিব ড. মো. মোজাম্মেল হক খানকে চিঠি দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক।

৯ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার এক অনুষ্ঠানে সারাদেশে চাঁদাবাজি ও মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধের জন্য যুবলীগকে দায়ী করে ডিআইজি শফিকুল যে বক্তব্য দিয়েছিলেন তার প্রেক্ষিতে তিনি এই চিঠি দেন।

১০ সেপ্টেম্বর আইজিপির কাছে পাঠানো ওই চিঠিতে যুবলীগ চেয়ারম্যান বলেছেন, একজন দায়িত্বশীল উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে যেহেতু এমন মন্তব্য এসেছে, সেজন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি যুবলীগের কারা এসব অপরাধ কর্মকাণ্ডে জড়িত তাদের তালিকা আমাদের কাছে প্রদান করুন। সংগঠনের নিয়ম অনুযায়ী আমাদের তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেব।

ওমর ফারুক বলেছেন, কোনো ব্যক্তি যে সংগঠনই করুক না কেন আইন-শৃঙ্খলাবিরোধী বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব। তার সাংগঠনিক পরিচয় খোঁজা আইন প্রয়োগকারী সংস্থার কাজ নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

পুলিশের আইজিকে যুবলীগ চেয়ারম্যানের চিঠি

আপডেট টাইম : ১২:৩১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫