ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শুধু নারী যাত্রীদের জন্য কলকাতার রাস্তায় চলবে গোলাপি অটো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি কলকাতাজুড়ে অটোচালকদের হাতে কয়েকটি শ্লীলতাহানি ও নারীযাত্রী নিগ্রহের ঘটনা ঘটেছে। এ পরিপ্রেক্ষিতে শুধু নারী যাত্রীদের জন্য কলকাতার রাস্তায় চলবে গোলাপি অটো। আর সেগুলো চালাবেন নারী অটোচালকরাই।

জানা গেছে, নারী অটোচালকদের এ বিষয়ে জোরদার প্রশিক্ষণ চলছে। খুব তাড়াতাড়িই তাদের দেখা যাবে অটোচালক হিসেবে। প্রাথমিকভাবে টালিগঞ্জ-হাজরা রুটে চলবে এই গোলাপি অটো।

এতে সুবিধা হবে নারী যাত্রীদের। নিশ্চিন্তে অটোয় উঠতে পারবেন তারা। পাশপাশি আয়ের মুখ দেখে আর্থিকভাবে স্বচ্ছল হবেন অটোচালকরা। এর  ফলে, আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে এগিয়ে যাবেন নারী ও তাদের পরিবার। এমনটাই জানালেন দক্ষিণ কলকাতার অটো ইউনিয়নের একজন নেতা। তাদের উদ্যোগেই প্রশিক্ষণ পাচ্ছেন ওই নারী অটোচালকরা।

এ বিষয়ে এক প্রশিক্ষণরত নারী অটোচালক সংবাদমাধ্যমের সাথে কথা বলেছেন ৷ তিনি জানান, তার স্বামী পেশায় একজন অটোচালক। একজনের আয়ে সংসার চলে না, টানাটানি নিত্যদিনের। তিনি অটো চালালে, সংসারের সুবিধা হবে। সম্মানের সাথে কাজের সুযোগ পেয়ে বেশ খুশি তিনি।

তিনি একা নন, এরকম ৬০ জন রয়েছেন, যারা আশাবাদী। কেননা, অটো চালালে একই সঙ্গে দুটি সমস্যারই সমাধান হবে ৷ তাদের যুক্তি, নারীরা দেশ চালাতে পারলে, অটো চালাতে পারবেন না কেন?

সূত্র: জি-নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শুধু নারী যাত্রীদের জন্য কলকাতার রাস্তায় চলবে গোলাপি অটো

আপডেট টাইম : ০৩:৪২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮