ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

গণিতের প্রশ্নও ফাঁসের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পুরস্কার ঘোষণা, বিশেষ উদ্যোগ কিংবা গ্রেফতার অভিযানেও থেমে নেই এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। এই পরীক্ষার গণিতের প্রশ্নও এবার ফাঁসের অভিযোগ উঠেছে।

পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে শনিবার সকালে অনুষ্ঠিত হওয়া গণিতের প্রশ্নপত্রটি পাওয়া ফেসবুকের কয়েকটি গ্রুপে। পরীক্ষা শেষে তার সাথে পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া যায়।

প্রশ্ন ফাঁস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ক্রিনশটসহ নানা উপাত্ত প্রমাণ শেয়ার হতে থাকে মুহূর্তেই। তবে এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি কর্তৃপক্ষ।

ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে প্রশ্ন ফাঁসের এ অভিযোগ এবং এমন ঘটনায় কয়েকজনকে আটকের খবরও পাওয়া গেছে।

গত ১ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্রের প্রশ্ন একই কায়দায় ফাঁসের অভিযোগ পাওয়া যায়। এরপর প্রায় সবকয়টি পরীক্ষার প্রশ্নই ফাঁসের অভিযোগ ওঠে।

পরীক্ষার শুরুর দিন ১ ফেব্রুয়ারি রাজধানীর একটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছিলেন, প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেলে সেই পরীক্ষা বাতিল করা হবে।

পরে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্ত নিতে বিষয়টি নিয়ে একটি তদন্ত কমটি করে দেওয়া হয়। শিক্ষামন্ত্রণালয়ে একাধিক সূত্র জানায়, ওই কমিটিই মূলত সিদ্ধান্ত নেবে- পরীক্ষা বাতিল করা হবে কিনা।

শনিবারের প্রশ্ন ফাঁসের অভিযোগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা ঢাকা বোর্ড কর্তৃপক্ষের কোনও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

গণিতের প্রশ্নও ফাঁসের অভিযোগ

আপডেট টাইম : ০৪:১৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮