ঢাকা ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

চালক ছাড়াই ব্যস্ত রাস্তায় চলল বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৯৫ বার

চালক ছাড়াই ব্যস্ত রাস্তায় চলল বাস। এ প্রচেষ্টা অনেকদিন আগে থেকেই। বিশ্বে এই প্রথম নজির গড়ল চীন। ওভারটেক থেকে শুরু করে ট্র্যাফিক নিয়ম মেনে গাড়ি চালানো, বিনাচালকে সবকিছুই করে দেখাল চীনের নয়া প্রযুক্তির এই বাস। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন খবর জানা গেছে।

হেনান প্রদেশে হয়ে গেল চালকবিহীন বাসের ট্রায়াল রান। বাস নির্মাণ সংস্থা ইউতোং বাস কোম্পানি লিমিটেডের তৈরি ১০.৫ মিটার লম্বা বাস চালক ছাড়াই শেষ করল ৩২.৬ কিলোমিটার সফর। ঝংঝু থেকে কেফেংগ শহরে যাওয়ার যাত্রাপথে বাসটিকেপার করতে হয়েছে ২৬টি সিগন্যাল, ওভারটেক করতে হয়েছে তীরবেগে ছুটে চলা অন্যান্য যানবাহনকে।

সবক্ষেত্রেই ট্রায়ালে ডিস্টিংকশন পেয়ে পাস করেছে নয়া প্রযুক্তির এই বাস।
বাসটির সঙ্গে জুড়ে দেয়া আছে দুটি ক্যামেরা, চারটি লেজার র‌্যাডার, ওয়েব র‌্যাডার ও নেভিগেশনের যন্ত্রপাতি।

ট্রায়ালে ভালোভাবে উতরে গেলেও বাস আনুষ্ঠানিকভাবে পথে নামাতে এখনো কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

চালক ছাড়াই ব্যস্ত রাস্তায় চলল বাস

আপডেট টাইম : ০৯:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫