ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালে ওঠার পথে এগিয়ে গেছে বার্সেলোনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ নিজেদের মাঠে ভালেন্সিয়াকে হারিয়ে কোপা ডেল রের ফাইনালে ওঠার পথে এগিয়ে গেছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

গতকাল রাতে ন্যু ক্যাম্পে সেমিফাইনালের প্রথম লেগে লুইস সুয়ারেসের একমাত্র গোলে জিতেছে টুর্নামেন্টের রেকর্ড ২৯ বারের চ্যাম্পিয়নরা।

সমর্থকদের সামনে বার্সেলোনার প্রথমার্ধের পারফরম্যান্স ছিল হতাশাজনক। প্রায় ৮০ শতাংশ সময় নিজেদের পায়ে বল রাখা দলটি নয় কর্নার আদায় করে নেয়; কিন্তু বিরতির আগে নিশ্চিত কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে মেসির ট্রেডমার্ক শট পাশের জালে লাগলে আবারো হতাশ হতে স্বাগতিকদের। চার মিনিট পর দানিয়েল পারেহোর ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকান বার্সেলোনা গোলরক্ষক ইয়াসপের সিলেসেন।

৬৭ মিনিটে অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় চ্যাম্পিয়নরা। বাঁ দিকের বাইলাইন থেকে মেসির ক্রস ছয় গজ বক্সের মুখে পেয়ে সুয়ারেসের করা হেডে বল এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে জালে জড়ায়।

পাঁচ মিনিট পর সিলেসেনকে অপ্রস্তুত দেখে প্রায় ৩০ গজ দূর থেকে শট নেন ফরাসি মিডফিল্ডার কোকেলিন। বল একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় বার্সেলোনা।

কিছুক্ষণ পর মেসির একটি ফ্রি কিকও ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়। ৭৯ মিনিটে পাকো আলকাসেরের বিদ্যুৎ গতির শট শেষ মুহূর্তে কর্নারের বিনিময়ে ঠেকান ভালেন্সিয়া গোলরক্ষক। শেষদিকে প্রতি-আক্রমণে সুয়ারেস আরেকটি সুযোগ নষ্ট করলে ব্যবধান আর বাড়েনি।

আগামী সপ্তাহে ফিরতি পর্বে ভালেন্সিয়ার মাঠে খেলতে যাবে এরনেস্তো ভালভেরদের দল। বুধবার শেষ চারের অপর লড়াইয়ের প্রথম লেগে লেগানেসের মাঠে ১-১ ড্র করেছে সেভিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফাইনালে ওঠার পথে এগিয়ে গেছে বার্সেলোনা

আপডেট টাইম : ০৬:৩১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮