ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাধারণ মানুষের নাগরিক অধিকার সুরক্ষায় শক্তিশালী গণতন্ত্র অপরিহার্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ সাধারণ মানুষের অধিকার সুরক্ষার জন্য শক্তিশালী গণতন্ত্র অপরিহার্য। আর গণতন্ত্রের জন্য প্রয়োজন আইনের শাসন। প্রকৃত গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে রাষ্ট্রের নাগরিকদের মানবাধিকার পদে পদে ভূ-লুণ্ঠিত হয়। অবাধ গণতন্ত্র না থাকায় দেশে এখন তাই হচ্ছে।

গতকাল রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে এক আলোচনায় রাজনীতিবিদ ও সাংবাদিক নেতৃবৃন্দসহ বিশিষ্ট নাগরিকরা এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের সাবেক প্রধান প্রতিবেদক ও স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতা অকালপ্রয়াত পথিক সাহার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংবাদিক পথিক সাহা স্মৃতি সংসদ ‘সমকালীন রাজনীতি ও জনগণের মৌলিক অধিকার’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে ‘সাংবাদিক পথিক সাহা স্মৃতি স্বর্ণপদক-২০১৮’ ঘোষণা করে বলা হয়, প্রতিবছর পাঁচ ক্যাটেগরিতে এই পুরস্কার দেয়া হবে। পুরস্কার হিসেবে প্রত্যেককে দেয়া হবে সোনার মেডেল, ক্রেস্ট ও সম্মাননাপত্র।

প্রথমবারের মতো এই পুরস্কারের জন্য মনোনীতরা হলেন- রাজনীতিতে প্রাক্তন রেলশ্রমিক নেতা জসিমউদ্দিন মণ্ডল (মরণোত্তর), অনুসন্ধানী সাংবাদিকতায় দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকন, পরিবেশ রক্ষা আন্দোলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, শিশুসংগঠক হিসেবে কঁচিকাচার মেলার পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদ, মানবাধিকার রক্ষা আন্দোলনে প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য। প্রতিবছর মে মাসে পথিক সাহার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে মনোননীতদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে সাংবাদিক পথিক সাহা স্মৃতি সংসদের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়।

আয়োজক সংগঠনের উপদেষ্টা ও খেলাঘরের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুর রহমান সেলিমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রবীণ রাজনীতিবিদ ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বিশিষ্ট শ্রমিক নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টামণ্ডলীর সদস্য মনজুরুল আহসান খান, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, প্রয়াত পথিক সাহার বড় ভাই শিক্ষক ও শিশুসংগঠক প্রণয় সাহা, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সম্পাদক মো. হাসান তারিক চৌধুরী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব ও খেলাঘরের সহসাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু। পথিক সাহার সংক্ষিপ্ত জীবনী পড়ে শোনান সুশাসনের জন্য নাগরিক- সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মুর্শিকুল ইসলাম শিমুল।

শোক প্রস্তাব উত্থাপন ও সভা সঞ্চালনা করেন সাংবাদিক পথিক সাহা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও পিটিবিনিউজ ডটকমের প্রধান সম্পাদক আশীষ কুমার দে। অনুষ্ঠানে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া, নৌ পরিবহন অধিদফতরের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ড. এস এম নাজমুল হক, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন ভুঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও মোর্ছালীন নোমানী উপস্থিত ছিলেন।

আলোচনার আগে প্রয়াত পথিক সাহার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং দেশ-জাতির শান্তি কামনা করে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। অনুষ্ঠানের শুরুতে খেলাঘরের শিশুশিল্পীরা সমবেতকণ্ঠে সঙ্গীত পরিবেশ করেন। কবিতা আবৃত্তি করেন প্রকৌশলী মির্জা সাইফুর রহমান, আবৃত্তিশিল্পী উৎস রায় ও খেলাঘরের শিশু চন্দ্রিমা দেয়া। একক সঙ্গীত পরিবেশন করে খেলাঘরের সৌরভ।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক পথিক সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১১ সালের ২৯ জানুয়ারি ভোরে রাজধানীর লালমাটিয়ায় এশিয়াটিক কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালে মারা যান। মৃত্যুকালে ৪৫ বছরবয়সী এই সাবেক ছাত্র নেতা বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদক ও বিশেষ প্রতিনিধি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের ট্রাস্টি (পরিচালনা পর্ষদের সদস্য) ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাধারণ মানুষের নাগরিক অধিকার সুরক্ষায় শক্তিশালী গণতন্ত্র অপরিহার্য

আপডেট টাইম : ০৯:৫১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮