ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিনের সফরে ঢাকায় আসছেন সুইস প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮
  • ৪০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ৪ ফেব্রুয়ারি চার দিনের সফরে ঢাকায় আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সফরকালে সুইস প্রেসিডেন্ট কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। গুরুত্বপূর্ণ এ সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুর পাশাপাশি প্রাধান্য পাবে রোহিঙ্গা সংকট।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ ফেব্রুয়ারি তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সুইস প্রেসিডেন্ট অ্যালেই বারসেটের সম্মানে বঙ্গভবনে নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি। ওই দিনই তিনি রাষ্ট্রপতির নৈশভোজে অংশ নেবেন।

তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অ্যালেই বারসেট। বৈঠক শেষে বেশ কয়েকটি চুক্তি সই হতে পারে।

উল্লেখ্য, ১৯৭২ সালের ১৩ মার্চ বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। সেদিনই সুইজারল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চার দিনের সফরে ঢাকায় আসছেন সুইস প্রেসিডেন্ট

আপডেট টাইম : ০১:৪১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮