ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

যুবলীগ-ছাত্রলীগ অপরাধে জড়িত : চট্টগ্রামের ডিআইজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:২১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০১৫
  • ৬১৮ বার

বুধবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেছেন, সারাদেশে চাঁদাবাজি ও মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন- ছাত্রলীগ ও যুবলীগ জড়িত। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স অবস্থানে রয়েছেন জানিয়ে তিনি বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বলার পর থেকেই অ্যাকশন শুরু হয়ে গেছে।

ডিআইজি শফিকুল আরও বলেন, সারাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সবচেয়ে বেশি নারী নির্যাতন মামলা হয়। তবে আইন করে নারী নির্যাতন বন্ধ করা যাবে না। এজন্য আমাদের সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কমিউনিটি পুলিশিং ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, আওয়ামী লীগ নেত্রী নায়ার কবির, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. হারুনুর রশিদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

যুবলীগ-ছাত্রলীগ অপরাধে জড়িত : চট্টগ্রামের ডিআইজি

আপডেট টাইম : ১১:৫২:২১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০১৫