ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

উন্নত মাদরাসার শিক্ষা ব্যবস্থার জন্য সবকিছু করছে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩২:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮
  • ৪০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকার মাদরাসাগুলোতে উন্নত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মাদরাসা বাংলাদেশ জামায়াতুল মোদারর্ছেনীর উদ্যোগে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। মাদরাসায় জঙ্গি তৈরি হয়না, এই কথা আমি আগেও বলেছি এখনও তাই বলছি। প্রধানমন্ত্রী ওলামাদের অত্যন্ত ভালোবাসেন। তিনি আগেও আপনাদের দাবিগুলো পূরন করেছেন। এবারও তাই হবে বলে আমি আশা করছি।

তিনি বলেন, আমি যদি আপনাদের আজকের দাবি সম্পর্কে কিছু বলি তাহলে আপনাদের প্রতি অবিচার করা হবে। আমার এই ক্ষমতাও নেই। খুব তাড়াতাড়ি আপনাদের একটি সুসংবাদ দিতে পারবো বলে আশা করছি।

তিনি আরও বলেন, যারা বলতো যে আওয়ামী লীগকে ভোট দিলে ইসলাম শিক্ষা ব্যবস্থা ধংস হয়ে যাবে। আসলে তাদের ইমান অত্যন্ত দুর্বল। আজ দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০০০ মাদরাসা উন্নয়ন করা হয়েছে। ওলামাদের জন্য ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য আরবি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হচ্ছে। মাদরাসারর শিক্ষার্থীদের জন্য গাজীপুরে প্রশিক্ষণ কেন্দ্র করা হচ্ছে। কাওমি মাদরাসার স্বীকৃতী দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি মাদরাসার জন্য ও ওলামাদের জন্য কোনো কাজই করেনি।

আজ (২৭ জানুয়ারি) সকাল ৯ টা থেকেই শুরু হয়েছে জামায়াতুল মোদারর্ছেনীর এই মহাসম্মেলন। মহাসম্মেলনে সভাপতিত্ব করেন জামিয়াতুল মোদারর্ছেনীর সভাপতি আলহাজ্ব এ এম বাহাউদ্দীন ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

উন্নত মাদরাসার শিক্ষা ব্যবস্থার জন্য সবকিছু করছে সরকার

আপডেট টাইম : ০২:৩২:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮