ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন রসিকের মেয়র ও কাউন্সিলররা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ গ্রহণ করলেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান। আজ সকাল ১০টা ৪০ মিনিটে গণভবনে তিনি শপথ গ্রহণ করেন।

এছাড়া রসিক নির্বাচনে বিজয়ী কাউন্সিলররাও শপথ নিয়েছেন। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তাদের শপথবাক্য পাঠ করান।

গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আজ তা অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণের পর নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান জানান, আগামী রোববার ২১ জানুয়ারি মেয়র হিসেবে দায়িত্ব বুঝে নেবেন তিনি।

এর আগে গত ২১ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মেয়র পদে ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে জয়ী হন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তাফা। দ্বিতীয় অবস্থানে ছিলেন আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু, তিনি পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট। এই নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা পান ৩৫ হাজার ১৩৬ ভোট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শপথ নিলেন রসিকের মেয়র ও কাউন্সিলররা

আপডেট টাইম : ১২:৫০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮