ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে কৃষকদের সার ও বীজ অবৈধভাবে নিল ব্যবসায়ীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮
  • ৪১১ বার

হাওর বার্তা ডেস্কঃ অষ্টগ্রামে সরকারের কৃষি পুনর্বাসন কর্মসূচীর সার ও বীজ অবৈধভাবে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ গত রোববার উপজেলা কৃষি অফিসের সহায়তায় স্থানীয় আওয়ামীলীগের কয়েকজন শীর্ষ নেতা তাদের অনুসারীদের মাধ্যমে এ বিপুল পরিমাণ সার ও বীজ অবৈধভাবে পার্শ্ববর্তী উপজেলা নাসিরনগরের বিভিন্ন বাজারে বিক্রি করে দেয়।

ফলে এলাকার হাজারো ক্ষতিগ্রস্থ কৃষক সরকারের দেয়া সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন সার ও বীজ বিতরণ কর্মসূচী সাময়িকভাবে স্থগিত রেখেছে। বঞ্চিত এক কৃষক অভিযোগ করেন তিনিসহ আরো কয়েকজন যে পরিমাণ সার ও বীজ পাওয়ার কথা সেগুলির পরিবর্তে তার হাতে পাঁচশত টাকা ধরিয়ে দেয়া হয়েছে। অথচ তার প্রাপ্য সার ও বীজের দাম আরো অনেক বেশি।

জানা গেছে গত বছর বন্যায় হাওরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। কৃষকদের এ ক্ষতি পুষিয়ে দিতে সরকার বিনামূল্যে সার ও বীজ প্রদানের কর্মসূচী হাতে নেয়। কৃষকদের জন্য বরাদ্দকৃত এ সার ও বীজ অবৈধভাবে তুলে নেয়ার কারণে সরকারের কর্মসূচী প্রকৃত অর্থে ব্যর্থ হয়েছে এবং ক্ষতিগ্রস্থ হয়েছে অষ্টগ্রামের হাজারো কৃষক।

অভিযোগের বিষয়ে অষ্টগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গত মঙ্গলবার হাওর বার্তাকে বলেন, “অষ্টগ্রামে ক্ষতিগ্রস্থ কৃষকের সংখ্যা প্রায় ২৫ হাজার। এই বিপুল পরিমাণ মানুষকে সামলাতে গিয়ে কৃষি অফিসের সবাই খুব ব্যস্ত ছিল। আর আমারও এত খেয়াল ছিল না। আমরা যেখানে বিতরণ করেছি তার থেকে কিছুটা দূরে কৃষকরা স্থানীয় ব্যবসায়ীদের কাছে সার ও বীজ বিক্রি করেছে বলে শুনেছি। এখানে আমাদের কোন হাত নেই। শুনেছি হাওরের সকল অঞ্চলেই নাকি এই ধরণের ঘটনা ঘটেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কিশোরগঞ্জের অষ্টগ্রামে কৃষকদের সার ও বীজ অবৈধভাবে নিল ব্যবসায়ীরা

আপডেট টাইম : ১১:৫৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮