ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আবার রোমান্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫
  • ৮২৭ বার

সম্পর্কের ইতি ঘটেছিল আরও তিন বছর আগে। তখন থেকে কেবলই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের। বলা হচ্ছে এক সময়ের বলিউড লাভবার্ড রণবীর কাপুর ও দীপিকা পাড়–কোনের কথা। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। একপর্যায়ে নানারকম মান অভিমানকে কেন্দ্র করে মধুর সেই সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যায়। তাই অনেকদিন পরস্পরের কাছ থেকে দূরে সরেছিলেন রণবীর-দীপিকা। বাস্তব জীবনের রোমান্সের ইতি ঘটেছে। পর্দার রোমান্স তো চাইলেই শেষ করা যায় না। তাই সম্পর্ক ভেঙে যাওয়ার পরও অভিনয় করেছেন নতুন একটি ছবিতে। ২০১৩ সালের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিটির মাধ্যমে ফের কাছাকাছি আসেন এই দুই তারকা। বাস্তবে স্পর্শ করতে না পারেন, ছবির কল্যাণে তো ঠিকই কাছে পেয়েছেন একে অপরকে। বক্স অফিস কাঁপিয়ে তোলা ছবিটিতে রণবীর-দীপিকার সেই রোমান্স দেখে ভক্তদের অনেকেই ভেবেছিলেন সব মান অভিমান ভেঙে দুজন বোধহয় আবার নতুন করে প্রেমের ভেলায় ভাসতে যাচ্ছেন। তবে রণবীরের জীবনে কাটরিনার আগমন সবাইকে বাস্তবতা মেনে নিতে বাধ্য করেছিল। তাই সাবেক প্রেমিকের প্রতি অমোঘ টান থাকা সত্ত্বেও তাকে কাছে পেয়েও হারালেন দীপিকা। সেখানেই সব থেমে গিয়েছিল।  কিন্তু প্রেমের ক্ষেত্রে থেমে যাওয়া বলে কিছু নেই। সেটা মেনেই হয়তো আবারও এক হতে যাচ্ছেন রণবীর-দীপিকা। আসছে নভেম্বরেই পর্দায় নতুনভাবে রসায়ন দেখাবেন তাদের। তবে ইমতিয়াজ আলীর ‘তামাশা’ ছবিতে এবার ভিন্ন মেজাজেই তারা আসছেন বলে শোনা যাচ্ছে। সে সঙ্গে নতুন আরেকটি খবর যোগ হয়েছে। গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, কাটরিনার বিষয়ে এখন অনেকটাই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন রণবীর। বিয়ের ঘোষণা দিয়েও কাটরিনার কারণেই এখন সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। রণবীর এখনও জানেন না তার জীবনসঙ্গী কাটরিনা হচ্ছেন কিনা! অবশ্য সালমানের কথা একটু মনে করলে সেটা পরিষ্কার হয়ে যাবে রণবীরের কাছে। আর তাই তাকে বেছে নিতে হবে ভিন্ন পন্থা। জীবনসঙ্গী হিসেবে যদি কাটরিনা না-ই আসেন তাহলে সামনেই বিকল্প হিসেবে দীপিকা রয়েছেন। বলিউডবোদ্ধা অনেকেই বলছেন, কাটরিনার এলোমেলো সিদ্ধান্তে অনেকটাই হতাশায় ডুবছেন রণবীর। তাই তাকে বাদ দিয়ে দীপিকাকে নতুন ভাবনায় যোগ করতে পারেন এ অভিনেতা। আর সেটা হতে পারে ‘তামাশা’ ছবির মধ্য দিয়েই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আবার রোমান্স

আপডেট টাইম : ০৬:৩২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫