ঢাকা ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সব ব্যবস্থা নেয়া হয়েছে : শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮
  • ৪৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসএসসি ও সমমানের পরীক্ষা শতভাগ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, পরীক্ষা চলাকালীন প্রশ্ন ফাঁসসহ কোন ধরনের অনিয়মের সাথে কেউ জড়িত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষামন্ত্রী আজ রাজধানীর মোহাম্মদপুরে শহীদ পার্ক মাঠে ঢাকা স্টেট কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষার সময় পরীক্ষার্থীদেরকে আধা ঘন্টা আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকবে। প্রশ্ন ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। বিজি প্রেস থেকে প্রশ্ন ফাঁস বন্ধ করা হয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের নৈতিকতার বিষয়ে তিনি বলেন, ফাঁস হওয়া প্রশ্নের পিছনে যেন অভিভাবকরা না ছোটেন। তিনি প্রশ্ন ফাঁস রোধে সকলের সহযোগিতা কামনা করেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে আধুনিক উন্নত বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা। তাদেরকে যুগের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্বমানের জ্ঞান-প্রযুক্তি ও দক্ষতা অর্জন করতে হবে। ভাল শিক্ষার পাশাপাশি তাদেরকে ভাল মানুষ হতে হবে। তিনি বলেন, আমরা সৎ, ন্যায়নিষ্ঠ ও জনদরদি পরিপূর্ণ মানুষ সৃষ্টি করতে চাই।

ঢাকা স্টেট কলেজের পরিচালনা পর্ষদের সদস্য সাব্বির নেওয়াজের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, মাধ্যমিক ও উচ্চ্ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা, কলেজের অধ্যক্ষ দিলওয়ারা ইসলাম এবং কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আনছার আলী খান বক্তব্য রাখেন। এর আগে শিক্ষামন্ত্রী কলেজের ব্যবস্থাপনা সফটওয়ার উদ্বোধন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সব ব্যবস্থা নেয়া হয়েছে : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৭:০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮