ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

শিক্ষক ছাড়া কোনো লক্ষ্য পূরণ হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮
  • ৪১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষক ছাড়া আমাদের কোনো লক্ষ্য পূরণ হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি শিক্ষকদের নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান।

আজ রাজধানীর মালিবাগে আবুজর গিফারী কলেজে সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষার পরিবেশ আরো উন্নত করতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, শিক্ষার প্রকৃত পরিবেশ সৃষ্টি করতে হব। ৩৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে।

মন্ত্রী আরো বলেন, পাবলিক পরীক্ষার পেপারলেস ফলাফল দেয়া হচ্ছে। কলেজসমূহের উন্নয়নের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে ‘কলেজ উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করা হয়েছে। তিনি শিক্ষকদের নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষক ছাড়া আমাদের কোনো লক্ষ্য পূরণ হবে না।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পাবলিক পরীক্ষা চলাকালীন অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি উচ্চারণ করেন। পাবলিক পরীক্ষার অনিয়ম বন্ধে শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

কলেজের গভর্নিং বডির সভাপতি ড. ইসরাফিল শাহীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ, কলেজের গভর্নিং বডির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার, কলেজের অধ্যক্ষ শিরিন আখতার বানু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

শিক্ষক ছাড়া কোনো লক্ষ্য পূরণ হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৫:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮