ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান অবস্থান ইবতেদায়ি শিক্ষকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৮:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮
  • ৪০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চান অবস্থান ধর্মঘটে থাকা শিক্ষকরা। রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান অবস্থান ধর্মঘট কর্মসূচি থেকে এ আবেদন জানান তারা।

সাত দিন ধরে এসব শিক্ষক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ধর্মঘট পালন করছেন। ধর্মঘট সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কাজী রুহিল আমিন চৌধুরী।

আন্দোলনকারীরা জানান, ১ হাজার ৫১৯টি ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক ২৫০০ টাকা, সহকারী শিক্ষক ২৩০০ টাকা ভাতা পান। বাকি মাদ্রাসা শিক্ষকরা ২৯ বছর ধরে বেতনভাতা থেকে বঞ্চিত।

এ অবস্থায় মানবেতর জীবনযাপন থেকে মুক্তি পেতে প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণ করে মাদ্রাসা শিক্ষকদের বেতনভাতা বাড়ানোর দাবি জানান তারা।

আন্দোলনরত শিক্ষকরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে নন-এমপিওভুক্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নামেন। গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে অনশন প্রত্যাহার করেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান অবস্থান ইবতেদায়ি শিক্ষকরা

আপডেট টাইম : ০৩:০৮:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮