ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সাকার ছোট ছেলে হুম্মাম কারাগারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:২২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
  • ৪৮১ বার

রাজধানীর গুলশানে মারামারি অভিযোগে দায়ের করা মামলায় ধানমন্ডি থেকে গ্রেফতারকৃত যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে কারাগারের পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহের নিগার সূচনা এ রায় দেন।

এদিন, হুম্মাম চৌধুরীকে গ্রেফতারের পর ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে জামিন আবেদন করেন তার আইনজীবী ফায়েকুজ্জামান ফিরোজ। তখন জামিন শুনানির জন্য রবিবার দিন ধার্য করে হুম্মাম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া।

তিনি বলেন, ২০০৮ সালে রাজধানীর গুলশানে মারামারির অভিযোগে হুম্মাম কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই বাসা থেকে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

“একবার না পারিলে দেখ শতবার”- হযরত স্যারের শেখানোর মূলমন্ত্র

সাকার ছোট ছেলে হুম্মাম কারাগারে

আপডেট টাইম : ১১:৩৪:২২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫