ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় হওয়ায় বাবার কাণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮
  • ৪৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেটের জকিগঞ্জে বার্ষিক পরীক্ষার ফলাফলে মেয়ে দ্বিতীয় হওয়ায় শিক্ষককে পিটিয়ে আহত করেছেন এক অভিভাবক। গত সোমবার এ ঘটনার পর গতকাল মঙ্গলবার মিমাংসা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী নাঈমা হক লস্কর বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় হওয়ায় তার বাবা বদরুল হক লস্কর গত রোববার বিদ্যালয়ে গিয়ে উত্তেজিত হয়ে ওঠেন।

সহকারী শিক্ষক আবু সালমান শিব্বির বলেন, ‘নাঈমা হক লস্কর বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় হওয়ায় তার বাবা বিদ্যালয়ে এসে উত্তেজিত হয়ে উঠেন। তার এ আচরণে শিক্ষকরা কিছু না বলে গত সোমবার বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাক লস্করের কাছে বিচার দিতে গেলে বদরুল হক লস্কর সভাপতির সামনে আমাকে মারধর করেন। পরে গতকাল মঙ্গলবার বিষয়টি আপোসে সমাধান করে দেন বিদ্যালয়ের সভাপতিসহ কমিটির অন্য সদস্যরা।’

তবে অভিভাবক বদরুল হক লস্কর বলেন, ‘আমি বিদ্যালয়ের লেখাপড়ার মান নিয়ে কথা বললে ওই শিক্ষক আমার উপর রাগান্বিত হয়ে খারাপ আচরণ করেন। শিক্ষক আবু সালমান প্রথমে আমাকে ঘুষি মারলে আমি তাকে পাল্টা জবাব দেই। গতকাল মঙ্গলবার ঘটনাটির সমাধান হয়েছে।’

হাড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলম বলেন, ‘সহকারী আবু সালমান শিব্বিরকে গোটারগ্রামের বদরুল হক লস্কর জনসম্মুখে লাঞ্ছিত করেছেন। শিক্ষকের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।’

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাক আহমদ লস্কর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি আমরা সমাধান করে দিয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় হওয়ায় বাবার কাণ্ড

আপডেট টাইম : ১১:৪৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮