ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

৫২৭৯ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস ৫৯ টিতে সবাই ফেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭
  • ৪৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমে আসার পাশাপাশি বেড়েছে শতভাগ ফেল করা বিদ্যালয়ের সংখ্যা। এবার ৫ হাজার ২৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে।

আর ৫৯টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি। এই পরীক্ষায় এবার সম্মিলিতভাবে ৮৩ দশমিক ৬৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবারের থেকে পাসের হার কমেছে ৯ দশমিক ৪১ শতাংশ পয়েন্ট। আজ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

জেএসসিতে এবার ঢাকা বোর্ডের ৫২৯টি, রাজশাহীর ১ হাজার ৩৫টি, কুমিল্লার ৬১টি এবং যশোর বোর্ডের ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। আর চট্টগ্রাম বোর্ডের ৯০টি, বরিশালে ৮১২টি, সিলেটে ১৭১টি, দিনাজপুর বোর্ডের ৫৮০টি এবং মাদ্রাসা বোর্ডের এক হাজার ৭২০টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পক্ষান্তরে মাদ্রাসা বোর্ডের ২৫টি, দিনাজপুর বোর্ডের ১৩টি, যশোরের ৯টি, ঢাকার ৬টি, রাজশাহীর ৫টি এবং কুমিল্লা বোর্ডের একটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী জেএসসি-জেডিসিতে অংশ নিয়েও পাস করতে পারেনি।

গত বছর জেএসসি-জেডিসিতে ৯ হাজার ৪৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছিল। আর ২৮টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছিল। এই হিসেবে এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪ হাজার ১৭১টি কমেছে। আর সব শিক্ষার্থী ফেল করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩১টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

৫২৭৯ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস ৫৯ টিতে সবাই ফেল

আপডেট টাইম : ০৫:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭